মতবিনিময় সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমনিরহাটে সদ্য যোগদানকারী জেলা প্রশাসক আবুল ফয়েজ মো. আলাউদ্দিন খানের সঙ্গে গতকাল বৃহস্পতিবার সুধীজন, গণ্যমান্য ব্যক্তি, সাংবাদিক ও শিক্ষাপ্রতিষ্ঠানপ্রধানদের মতবিনিময় সভা হয়েছে। ১৫ সেপ্টেম্বর আবুল ফয়েজ মো. আলাউদ্দিন খান যোগদান করেন। সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রেজাউল আলম সরকার, বীর প্রতীক ক্যাপ্টেন (অব.) আজিজুল হক, জেলা মুক্তিযোদ্ধা সংসদ ইউনিট কমান্ডার মেজবাহ উদ্দিন আহম্মেদ, লালমনিরহাট চেম্বারের সভাপতি শেখ আবদুল হামিদ প্রমুখ।