প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লালমনিরহাটের নবাগত জেলা প্রশাসক আবুল ফয়েজ মো. আলাউদ্দিন খান হাতীবান্ধা উপজেলার বিভিন্ন সরকারি কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতাদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন। গতকাল সোমবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনের এ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলায় অতিরিক্ত দায়িত্বে থাকা পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নূর কুতুবুল আলম সভাপতিত্ব করেন। আরও বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক রেজাউল আলম সরকার, উপজেলা পরিষদের চেয়ারম্যান লিয়াকত হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রমজান আলী, থানার ওসি রেজাউল করিম, ইউপি চেয়ারম্যান মনোয়ার হোসেন প্রমুখ।