মতবিনিময় সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রাম সদর হাসপাতালের স্বচ্ছতা, জবাবদিহি ও স্বাস্থ্যসেবার মান উন্নয়নে সেবাদাতা ও সেবাগ্রহীতাদের নিয়ে মতবিনিময় সভা গতকাল মঙ্গলবার কুড়িগ্রাম সদর হাসপাতাল চত্বরে অনুষ্ঠিত হয়। টিআইবির অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক) কুড়িগ্রাম এর আয়োজন করে। প্রধান অতিথি ছিলেন সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক অজয় কুমার রায়। এ কে এম সামিউল হকের সভাপতিত্বে বক্তব্য দেন সিভিল সার্জন আমিনুল ইসলাম, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নজরুল ইসলাম প্রমুখ। কুড়িগ্রাম অফিস