মতবিনিময় সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমনিরহাটের নতুন জেলা প্রশাসক আবুল ফয়েজ মো. আলাউদ্দিন খান পাটগ্রাম উপজেলার বিভিন্ন সরকারি কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতাদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন। গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলা শহীদ আফজাল মিলনায়তনে এ সভা হয়। সভায় ইউএনও নূর কুতুবুল আলম সভাপতিত্ব করেন। বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রেজাউল করিম সরকার, উপজেলা পরিষদের চেয়ারম্যান রুহুল আমিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) পূর্ণ চন্দ্র রায়, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লতিফা আক্তার প্রমুখ।