প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রংপুরে পাইপলাইনের মাধ্যমে গ্যাস সরবরাহের দাবিতে সিটি করপোরেশনের আয়োজনে গতকাল রোববার এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন উপস্থিত ছিলেন। সিটি করপোরেশন মিলনায়তনে সভায় সভাপতিত্ব করেন মেয়র সরফুদ্দীন আহমেদ। অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোফাজ্জল হোসেন, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক রথীশচন্দ্র ভৌমিক, মহানগর দোকানমালিক সমিতির মহাসচিব রেজাউল ইসলাম প্রমুখ।