মতবিনিময় সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘নিজে জানুন, অন্যকে জানান’ স্লোগান নিয়ে গতকাল মঙ্গলবার দুপুরে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার লালমাই ডিগ্রি কলেজে স্তন ক্যানসার সচেতনতা নিয়ে মতবিনিময় সভা হয়। দুপুর ১২টায় কলেজ মিলনায়তনে বাংলাদেশ ব্রেস্ট ক্যানসার অ্যাওয়ারনেস সোসাইটির উদ্যোগে ওই সভা হয়। সোসাইটির সভাপতি চিকিৎসক এ বি এম খোরশেদ আলমের সভাপতিত্বে সভায় কলেজের শিক্ষক ও ছাত্রীরা উপস্থিত ছিলেন। খোরশেদ আলম বলেন, স্তন ক্যানসার থেকে মুক্তি পেতে হলে নিজের স্তন নিজে পরীক্ষা করার পদ্ধতি রয়েছে। এ ক্ষেত্রে বার্গার, রোল, চিপস, গ্রিল, কাবাবসহ ফাস্টফুড–জাতীয় খাবার বর্জন করতে হবে। এ সময় উপস্থিত ছিলেন কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক আবদুল করিম, আয়েশা বেগম ও মাহবুবুর রহমান। নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা