প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার আদমদীঘি উপজেলা কমিউনিটি পুলিশিং ফোরামের উদ্যোগে নাশকতা, জঙ্গি, ইভ টিজিং ও মাদকবিরোধী মতবিনিময় সভা গতকাল মঙ্গলবার সকালে উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। আদমদীঘি থানার ওসি শওকত কবিরের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য দেন বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার আবদুল জলিল, বিশেষ অতিথি ছিলেন সহকারী পুলিশ সুপার (বি সার্কেল) গাজিউর রহমান, জেলা কমিউনিটি পুলিশ ফোরামের প্রধান সমন্বয়ক শাহাদত আলম, আদমদীঘির ইউএনও রেজাউল করিম, উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মহিত তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম খান, আদমদীঘি থানার পরিদর্শক (তদন্ত) মোজাহার
ইসলাম প্রমুখ। আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি