প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টাঙ্গাইলের মির্জাপুরে শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা উদ্যাপনের জন্য উপজেলা পূজা উদ্যাপন পরিষদ ও পূজারিদের নিয়ে মতবিনিময় সভা হয়েছে। মির্জাপুর থানার পক্ষ থেকে গতকাল বুধবার বেলা ১১টায় মির্জাপুর থানা চত্বরে এ সভার আয়োজন করা হয়। সভায় অন্যান্যের মধ্যে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাইন উদ্দিন, পরিদর্শক (তদন্ত) এস এম তুহিন আলী, উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি অতুল প্রসাদ পোদ্দার ও সাধারণ সম্পাদক পীযূষ কান্তি সাহা বক্তব্য দেন। এ বছর উপজেলায় ২২২টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।