মতবিনিময় সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মূল স্রোতোধারার বাইরের জনগোষ্ঠীর উন্নয়ন নেটওয়ার্ক প্রকল্পের আওতায় আদিবাসী খুদে (প্রশিক্ষণপ্রাপ্ত) সাংবাদিকদের সঙ্গে ঠাকুরগাঁও পীরগঞ্জ প্রেসক্লাবের সদস্যদের মতবিনিময় সভা গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়। পীরগঞ্জ প্রেসক্লাব সভাকক্ষে ওই সভা হয়। বেসরকারি সংস্থা ইএসডিও (ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন) এর আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি মেহের এলাহী। প্রধান বক্তা ছিলেন ইএসডিওর প্রকল্প সমন্বয়ক কাজী সেরাজুস সালেকীন। বক্তব্য দেন পীরগঞ্জ মহিলা কলেজের প্রভাষক কামরুন্নাহার আইভি, ইএসডিওর কারিগরি ব্যবস্থাপক মকশেদুল মোমিনিন, প্রেসক্লাবের সম্পাদক জয়নাল আবেদীন, উদীচীর সম্পাদক তারেক হোসেন, খ্রিষ্টান পরিষদের সভাপতি বিষ্ণুপদ রায় প্রমুখ।