মতবিনিময় সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের গুরুদাসপুরে নানা শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় সভা করেছেন নবাগত জেলা প্রশাসক শাহিনা খাতুন। গতকাল দুপুরে উপজেলা পরিষদের মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. ইয়াসমিন খাতুন এতে সভাপতিত্ব করেন। এ সময় উপজেলার বিভিন্ন সমস্যা-সম্ভাবনা নিয়ে কথা বলেন উপজেলা চেয়ারম্যান মো. আবদুল আজিজ, পৌর মেয়র শাহনেওয়াজ আলী, ভাইস চেয়ারম্যান আলাল শেখ, কৃষি কর্মকর্তা মো. আবদুল করিম, ওসি দিলীপ কুমার দাস, অধ্যক্ষ জয়নাল আবেদীন, মুক্তিযোদ্ধা রবিউল করিম প্রমুখ। বক্তারা নদীরক্ষায় পদ্মার উৎসমুখের জলকপাট অপসারণ, মাদক, বাল্যবিবাহ এবং খাদ্যগুদাম ও হিমাগার প্রতিষ্ঠার দাবি তুলে ধরেন।