প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় স্থানীয় সরকার বিভাগের এলজিএসপি ও ইউজিপির বাস্তবায়নাধীন বিভিন্ন প্রকল্প বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা একটার দিকে ধানগড়া ইউনিয়ন পরিষদের সভাকক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন এলজিএসপি ও ইউজিপির প্রকল্প পরিচালক অতিরিক্ত সচিব সিরাজুল ইসলাম। রায়গঞ্জের ইউএনও ইকবাল আখতারের সভাপতিত্বে বক্তব্য দেন সিরাজগঞ্জ জেলার স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক আবু নূর মোহাম্মদ শামসুজ্জামান, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও চান্দাইকোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল হান্নান খান, রায়গঞ্জ থানার ওসি মাহবুবুল আলম প্রমুখ। রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি