মতবিনিময় সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা সরকারি কোষাগার থেকে পাওয়ার দাবিতে বিভিন্ন পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের উদ্যোগে গতকাল শনিবার পাবনার বেড়ায় এক মতবিনিময় সভা হয়েছে। সকাল ১০টায় বেড়া পৌরসভা কার্যালয়ে এ মতবিনিময় সভা হয়। এতে সভাপতিত্ব করেন বাগেরহাট পৌরসভার নির্বাহী প্রকৌশলী রঞ্জনকান্তি গুহ। প্রধান অতিথি ছিলেন বেড়া পৌরসভার মেয়র ও মিউনিসিপ্যাল অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ম্যাব) সভাপতি আবদুল বাতেন। বিশেষ অতিথি ছিলেন শাহজাদপুর পৌরসভার মেয়র হালিমুল হক মিরু ও ফরিদপুর পৌরসভার মেয়র খ ম আব্দুল মাজেদ। সভায় কর্মকর্তা-কর্মচারীদের পক্ষে বক্তব্য দেন শহীদুল ইসলাম, জুলফিকুল আলী হায়দার, মনসুর আলম প্রমুখ।