মতবিনিময় সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীতে প্রজনন মৌসুমে ইলিশ মাছ আহরণ না করার লক্ষ্যে সচেতনতা বৃদ্ধি ও আইনশৃঙ্খলা-সংক্রান্ত মতবিনিময় গত শনিবার বিকেলে অনুষ্ঠিত হয়েছে। সদর উপজেলার চন্দনী ইউনিয়নের জৌকুরা ফেরিঘাটে সদর থানা-পুলিশ, কমিউনিটি পুলিশিং ফোরাম ও ইলিশ নিধন প্রতিরোধ কমিটির যৌথ উদ্যোগে এই সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি ছিলেন এএসপি মোহাম্মদ তারিকুল ইসলাম। সভায় সভাপতিত্ব করেন চন্দনী ইউপির চেয়ারম্যান এ কে এম সিরাজুল আলম চৌধুরী। বক্তব্য দেন সদর থানার ওসি মোহাম্মদ আবুল বাসার মিয়া, সদর উপজেলা মৎস্য কর্মকর্তা বিজন কুমার নন্দী, কমিউনিটি পুলিশিং ফোরামের সাধারণ সম্পাদক আবদুর রহিম মোল্লা প্রমুখ। রাজবাড়ী প্রতিনিধি