মতবিনিময় সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে গতকাল বুধবার যৌন হয়রানি ও বাল্যবিবাহ নির্মূল করতে সামাজিক আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ব্র্যাকের উদ্যোগে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ মনিরুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক শাহিনা খাতুন। স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক এনামুল হক, জেলা শিক্ষা কর্মকর্তা আমজাদ হোসেন, ১৫টি বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও গণমাধ্যম কর্মীরা এতে অংশ নেন। স্বাগত বক্তব্য দেন ব্র্যাকের জেলা প্রতিনিধি মোমেনা খাতুন। মূল প্রবন্ধ পাঠ করেন ব্র্যাক কর্মকর্তা সারা খাতুন।