মতবিনিময় সভা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারী-পুরুষের মধ্যে ‘সমমর্যাদার যাত্রা’ শীর্ষক এক মতবিনিময় সভা গতকাল বৃহস্পতিবার নড়াইল সদর উপজেলার শেখহাটি ইউনিয়নের মালিয়াট মডেল ভিলেজ অফিস কক্ষে অনুষ্ঠিত হয়। বেসরকারি সংস্থা বাঁচতে শেখা এ সভার আয়োজন করে। সভায় স্থানীয় মালিয়াট মাধ্যমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা পর্ষদের সভাপতি অজিত বিশ্বাস সভাপতিত্ব করেন। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তারক চন্দ্র বিশ্বাস, অভিভাবক নির্মল অধিকারী, শিক্ষক প্রমীলা রানী সরকার, নারীনেত্রী কবিতা বিশ্বাস প্রমুখ।