মতবিনিময় সভা

নেদারল্যান্ডসের পাম বিশেষজ্ঞ প্রতিনিধিদলের সঙ্গে দিনাজপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের নেতাদের গত বৃহস্পতিবার মতবিনিময় সভা হয়েছে। চেম্বার ভবন মিলনায়তনে সভায় সভাপতিত্ব করেন দিনাজপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি রেজা হুমায়ুন ফারুক চৌধুরী। বক্তব্য দেন জন ভ্যান ডেন বার্গ, জোন্ট ডে ভার, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আবদুল গাফ্ফার মিয়া। উপস্থিত ছিলেন চেম্বারের জ্যেষ্ঠ সহসভাপতি মো. আনোয়ারুল ইসলাম, সহসভাপতি মোসাদ্দেক হোসেন চৌধুরী প্রমুখ।