প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নীলফামারীতে স্বাস্থ্যসেবার মান উন্নয়নে জেলার বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের মালিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছে জেলা স্বাস্থ্য বিভাগ। গতকাল শনিবার সকালে নীলফামারী সদর আধুনিক হাসপাতাল মিলনায়তনে ওই সভা হয়। সভায় জেলার ছয় উপজেলার অনুমোদিত ৬৮টি বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক ও মালিকেরা উপস্থিত ছিলেন। এর মধ্যে ডায়াগনস্টিক সেন্টার ৪৭টি। সভায় জানানো হয়, অনুমোদিত ২১টি ক্লিনিকের বাইরে অনুমোদনহীন আরও ২০টি ক্লিনিক আছে। এতে সভাপতিত্ব করেন সিভিল সার্জন আবদুর রশীদ। সভায় উপস্থিত ছিলেন সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সিরাজুল ইসলাম, জ্যেষ্ঠ স্বাস্থ্যশিক্ষা কর্মকর্তা আবদুল কাদের প্রমুখ।