মতবিনিময় সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘সবাই মিলে গড়ব দেশ, দুর্নীতিমুক্ত বাংলাদেশ’ স্লোগান সামনে রেখে ভোলা জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে গতকাল সোমবার বেলা ১১টায় দুর্নীতি প্রতিরোধমূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় জেলা পর্যায়ের প্রায় ৫০ জন কর্মকর্তা, শিক্ষক, এনজিও ব্যক্তিত্ব, রাজনীতিবিদ, সাংবাদিক উপস্থিত ছিলেন। বক্তারা বিভিন্ন প্রতিষ্ঠানের দুর্নীতি তুলে ধরেন। সভায় ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মাহমুদুর রহমানের সভাপতিত্বে বক্তব্য দেন দুর্নীতি দমন কমিশনের কমিশনার নাসির আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক সুব্রত কুমার শিকদার, ভোলা প্রেসক্লাবের সভাপতি এম হাবিবুর রহমান, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোবাশ্বির উল্লাহ চৌধুরী প্রমুখ।