মতবিনিময় সভা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে গতকাল রোববার বিকেলে ‘ইলিশের বাড়ি চাঁদপুর’কে সারা বিশ্বে পরিচিত করে তুলতে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভার আয়োজন করা হয়। এতে প্রেসক্লাবের সভাপতি বি এম হান্নানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক মো. আবদুস সবুর মন্ডল।
অনুষ্ঠানে চাঁদপুরের ইতিহাস, ঐতিহ্য, শিল্প-সংস্কৃতি, প্রাকৃতিক নিদর্শনসহ নানা বিষয় তুলে ধরা হয়। জেলা প্রশাসক বলেন, জেলা ব্র্যান্ড ‘ইলিশের বাড়ি চাঁদপুর’কে আরও সামনে এগিয়ে নিয়ে যাবে গণমাধ্যম।