মতবিনিময় সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীতে গতকাল সোমবার দুপুর ১২টায় পুলিশ সুপারের সম্মেলন কক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জেলায় নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে সালমা বেগমের যোগদান উপলক্ষে পুলিশ প্রশাসনের উদ্যোগে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভা সঞ্চালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) মোহাম্মদ তারিকুল ইসলাম। বক্তব্য দেন রাজবাড়ী প্রেসক্লাবের সভাপতি খান মো. জহুরুল হক, সাধারণ সম্পাদক খন্দকার আবদুল মতিন, অনুসন্ধান পত্রিকার সম্পাদক বাবু মল্লিক, জ্যেষ্ঠ সাংবাদিক আবু মুসা বিশ্বাস প্রমুখ। সালমা বেগম জেলাকে মাদকমুক্ত, নারী ও মানুষবান্ধব হিসেবে গড়ে তুলতে সবার সহযোগিতা কামনা করেন। রাজবাড়ী প্রতিনিধি