মতবিনিময় সভা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাটোরের কাদিরাবাদে বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি (বাউয়েট) মিলনায়তনে ‘ধূমপান ও মাদক প্রতিরোধে আমাদের করণীয়’ শীর্ষক মতবিনিময় সভা গতকাল সোমবার দুপুরে অনুষ্ঠিত হয়। প্রথম আলো বন্ধুসভার বাউয়েট শাখা এই সভার আয়োজন করে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার মো. কামরুজ্জামানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ লে. কর্নেল (অব.) জি এম আজিজুর রহমান পিএসসি। বন্ধুসভার সৈয়দ নাজমুল হুদার সঞ্চালনায় সভায় বক্তব্য দেন আশরাফুল ইসলাম, সাজ্জাদ হোসেন, হামিদুর রহমান, আশরাফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, শিরিন আক্তার প্রমুখ।