মতবিনিময় সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালী শহর ও শহরতলির বিভিন্ন এলাকায় কেব্ল সংযোগে স্বচ্ছ ও নিরবছিন্ন সেবা প্রদানে মতবিনিময় সভা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে কেব্ল নেটওয়ার্ক প্রতিষ্ঠান মিডিয়া ভিশন শহরের ধানসিঁড়ি ফুড জোনে এ সভার আয়োজন করে। সভায় সভাপতিত্ব করেন মিডিয়া ভিশনের পরিচালক শহিদুর রহমান। অন্যদের মধ্যে বক্তব্য দেন নোয়াখালী প্রেসক্লাবের সভাপতি আলমগীর ইউসুফ, স্থানীয় দৈনিক জাতীয় নূর পত্রিকার সম্পাদক আবুল কালাম ভূঁইয়া, সাপ্তাহিক ভুলুয়া পত্রিকার সম্পাদক এ বি এম শাহাজাহান প্রমুখ। মতবিনিময় সভায় মিডিয়া ভিশনের কেব্ল অপারেটর ছাড়াও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।