মতবিনিময় সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রীর একান্ত সচিব-১ সাজ্জাদুল হাসান বলেছেন, বিভাগীয় কার্যালয় ও আধুনিক ময়মনসিংহ শহর গড়তে যাঁদের জমি অধিগ্রহণ করা হবে, সরকার তাঁদের যথার্থ পুনর্বাসন করবে। এ নিয়ে কেউ যেন উদ্বিগ্ন না হয়। গত সোমবার রাতে ময়মনসিংহ জেলা পরিষদের ভাষাশহীদ আবদুল জব্বার মিলনায়তনে ‘প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত প্রকল্প এবং অন্যান্য প্রকল্পসমূহের উন্নয়নমূলক কার্যক্রমের অগ্রগতি’বিষয়ক এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। ময়মনসিংহ বিভাগের কমিশনার জি এম সালেহ উদ্দিনের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন ময়মনসিংহ রেঞ্জের পুলিশের ডিআইজি চৌধুরী আবদুল্লাহ আল মামুন এবং ময়মনসিংহ, শেরপুর, জামালপুর ও নেত্রকোনার জেলা প্রশাসকসহ উচ্চপর্যায়ের কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা।