প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বেসরকারি সংস্থা আরডিআরএসের উদ্যোগে গতকাল মঙ্গলবার দিনাজপুরের ফুলবাড়ী শহরে অ্যাসিড সারভাইভারসদের নিয়ে উপজেলা প্রশাসন, স্থানীয় জনপ্রতিনিধি ও সেবাদান প্রতিষ্ঠানদের সঙ্গে মতবিনিময় সভা হয়েছে। সকাল ১০টায় উপজেলা পরিষদের সভাকক্ষে ওই সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. এহেতেশাম রেজা। বক্তব্য দেন থানার পরিদর্শক (তদন্ত) মো. আবদুর রহমান সরকার, এলুয়াড়ী ইউপির চেয়ারম্যান মাওলানা মোহাম্মদ নবীউল ইসলাম, আরডিআরএসের প্রোগ্রাম কর্মকর্তা তপন সরকার, সংগঠনটির মাদক প্রতিরোধ-বিষয়ক কর্মকর্তা আয়েশা খাতুন, সমাজসেবা কর্মকর্তা আলেমা খাতুন প্রমুখ। দিনাজপুর অফিস