মতবিনিময় সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ দক্ষিণ সুরমা উপজেলার লালাবাজার ইউনিয়ন শাখার উদ্যোগে এক মতবিনিময় সভা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিলেট সফর সামনে রেখে গতকাল বিকেলে ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে এ সভা হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলার প্রবীণ রাজনীতিবিদ আবদুল ওয়াহাব খান। প্রধান বক্তা ছিলেন শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক দেবব্রত চৌধুরী। শাহ রাসেলের সভাপতিত্বে সভায় সিলেট জেলা শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, দক্ষিণ সুরমা উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক আশিক আলী প্রমুখ বক্তব্য দেন।