মতবিনিময় সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুরি, ডাকাতি ও মাদক প্রতিরোধে বরিশালের উজিরপুর মডেল থানার উদ্যোগে গত মঙ্গলবার রাতে উপজেলার জয়শ্রী বন্দরে ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করা হয়। বন্দর ব্যবসায়ী সমিতির সভাপতি মো. জোবায়ের মিয়ার সভাপতিত্বে এতে বক্তব্য দেন থানার পরিদর্শক (তদন্ত) মো. ইকবাল হোসেন, সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. মনির হোসেন, ইউপি সদস্য ফেরদাউস ব্যাপারী, ব্যবসায়ী মামুন হাওলাদার প্রমুখ। সভায় ইকবাল হোসেন এলাকায় মাদক, চুরি ও ডাকাতি প্রতিরোধে বন্দরে সিসি ক্যামেরা স্থাপনের ঘোষণা দেন।