মতবিনিময় সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্রামীণ সামাজিক উন্নয়নের লক্ষ্যে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলা সমবায় কার্যালয়ের উদ্যোগে স্থানীয় সমবায়ীদের সঙ্গে মতবিনিময় সভা গতকাল শনিবার উপজেলা পরিষদের মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। সভায় ইউএনও সৈয়দ এনামুল কবির সভাপতিত্ব করেন। বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান লিয়াকত হোসেন, ভাইস চেয়ারম্যান মাকতুফা ওয়াসিম, উপজেলা সমবায় সমিতির চেয়ারম্যান আনোয়ার হোসেন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আবদুল করিম, উপজেলা সমবায় কর্মকর্তা নিবারণ চন্দ্র সেন, সমবায়ী ফকরুল আলম প্রমুখ।