মতবিনিময় সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার মুরাদনগর উপজেলার রামচন্দ্রপুরে অধ্যাপক আবদুল মজিদ কলেজে শিক্ষার মানোন্নয়নবিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। গতকাল সোমবার বেলা একটায় কলেজের রেহানা ভবনে অধ্যক্ষ ফেরদৌস আহমদ চৌধুরীর সভাপতিত্বে ওই সভা হয়। এতে বক্তব্য দেন লাউয়ের ফতেহপুর ব্যারিস্টার জাকির আহমদ কলেজের অধ্যক্ষ সৈয়দ আবদুল কাইয়ুম, কলেজের গণিত বিভাগের প্রভাষক মো. মোতাহার হোসেন। সভায় তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের প্রভাষক শারমীন সুলতানা ও শিদলাই আমির হোসেন জোবেদা ডিগ্রি কলেজের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের প্রভাষক রেজাউল করিম উপস্থিত ছিলেন। সভায় বক্তারা মুখস্থবিদ্যা পরিহার করে পাঠ্যপুস্তকের গভীরে প্রবেশ করে জ্ঞানচর্চার আহ্বান জানান। নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা