মতবিনিময় সভা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভোলার দৌলতখান উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সম্মেলনকক্ষে গত বৃহস্পতিবার সন্ধ্যায় ‘মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড’-এর আয়োজনে মতবিনিময় সভা হয়েছে। এতে শতাধিক মুক্তিযোদ্ধার সন্তান উপস্থিত ছিলেন। সভায় সভাপতিত্ব করেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আবদুর রাজ্জাক। বক্তব্য দেন কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা যুব কমান্ডের সাংগঠনিক সম্পাদক ও জেলা প্রেসক্লাবের সম্পাদক সামস উল আলম, কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সহসাংগঠনিক সম্পাদক সহিদুল ইসলাম, জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আহ্বায়ক হামিদুর রহমান, যুগ্ম আহ্বায়ক তানজিরুল ইসলাম ও কামরুল ইসলাম, সদস্যসচিব আদিল হোসেন তালুকদার প্রমুখ। বক্তারা মুক্তিযোদ্ধার সন্তানদের দেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের আহ্বান জানান।