প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে গতকাল শনিবার প্রেসক্লাবের সদস্য ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংবাদিকদের মতবিনিময় সভা হয়েছে। দাতা সংস্থা হেকস এপার সুইজারল্যান্ডের সহায়তায় ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) পীরগঞ্জ প্রেসক্লাবের সভাকক্ষে এ সভার আয়োজন করে। প্রেসক্লাবের সভাপতি মেহের এলাহীর সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন ইএসডিওর প্রকল্প সমন্বয়ক কাজী সেরাজুস সালেকীন। বক্তব্য দেন পীরগঞ্জ মহিলা কলেজের প্রভাষক কামরুন্নাহার আইভি, প্রেসক্লাবের সম্পাদক জয়নাল আবেদীন, উপজেলা উদীচীর সাধারণ সম্পাদক দেলওয়ার হোসেন প্রমুখ। পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি