মতবিনিময় সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুনতি অভয়ারণ্যের সার্বিক পরিস্থিতি নিয়ে মতবিনিময় সভা করেছে বেসরকারি সংস্থা ক্রেল। গতকাল সোমবার সকালে চুনতি অভয়ারণ্যের সহব্যবস্থাপনা কমিটির কার্যালয়ে এ সভায় অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা বলেন, চুনতি অভয়ারণ্যে অবৈধ বসতি বনের ক্ষতির অন্যতম কারণ। এ ছাড়া বিভিন্নভাবে প্রতিনিয়ত বন উজাড় হচ্ছে। বনের ওপর নির্ভরতা কমিয়ে স্থানীয় লোকজনের জীবিকায়নের জন্য সেলাই প্রশিক্ষণ, হাঁস-মুরগি লালন-পালন ও সবজি চাষে উৎসাহিত করছে সরকারসহ বিভিন্ন সংস্থা। যাতে বন ও বন্য প্রাণী নিরাপদ থাকে। ক্রেলের কর্মকর্তা সুজিত দাশের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন চুনতি বিট কর্মকর্তা গোলাম কিবরিয়া, আজিজনগরের বিট কর্মকর্তা আব্দুর রউফ, হারবাং বিট কর্মকর্তা আবু নইম মো. শহীদুল আলম, কামরুল ইসলাম, গোলাম মোস্তফা, আমেনা বেগম প্রমুখ।
লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি