প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যক্ষ্মা প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে কুড়িগ্রামের সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে বাংলাদেশ জাতীয় যক্ষ্মা নিরোধ সমিতির (নাটাব) মতবিনিময় সভা হয়েছে। জেলা শিল্পকলা একাডেমির হলরুমে গতকাল মঙ্গলবার সকালে নাটাবের আয়োজনে মতবিনিময় সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়। প্রধান অতিথি ছিলেন সিভিল সার্জন এস এম আমিনুল ইসলাম। এতে সভাপতিত্ব করেন জেলা নাটাবের সাধারণ সম্পাদক অধ্যক্ষ রাশেদুজ্জামান বাবু। বক্তব্য দেন কুড়িগ্রাম সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক আনোয়ারুল হক প্রামাণিক, জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডার সিরাজুল ইসলাম, দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সামিউল হক, কুড়িগ্রাম প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আহসান হাবীব প্রমুখ।