মতবিনিময় সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনায় ১৯৯৪ সাল থেকে সুবিধাবঞ্চিত মানুষকে বিনা মূল্যে আইনি সহায়তা দিচ্ছে বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট)। গতকাল মঙ্গলবার দুপুরে খুলনা প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভায় জানানো হয়, ব্লাস্ট পারিবারিক, দেওয়ানি, যৌতুক, নারী ও শিশু নির্যাতন, ফৌজদারি, লেবার কোর্ট, ভূমির মালিকানা এবং সংবিধানবিষয়ক ইস্যুগুলো নিয়ে আইনি পরামর্শ ও সহায়তা দিয়ে থাকে। সভায় জানানো হয়, ০১৭৬১২২২২২২ হটলাইনের মাধ্যমে প্রতিষ্ঠানটি আইনগত তথ্যসেবা দিয়ে থাকে। ব্লাস্টের আইনজীবী ফাতেমা খন্দকারের সঞ্চালনায় ও খুলনা ইউনিটের সমন্বয়ক অশোক কুমার সাহার সভাপতিত্বে সভায় খুলনা প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক মামুন রেজাসহ ২৫ জন সাংবাদিক উপস্থিত ছিলেন।