প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্থানীয় মানবাধিকার সংগঠনগুলোকে নিয়ে ক্ষুদ্র জাতিসত্তা ও দলিতদের বিষয়ে গতকাল বৃহস্পতিবার ঠাকুরগাঁওয়ে মতবিনিময় সভা হয়েছে। গতকাল দুপুরে বেসরকারি সংস্থা ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের (ইএসডিও) প্রেমদ্বীপ প্রকল্পের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে এ সভা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আবদুল আওয়াল। অন্যান্যের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জহুরুল ইসলাম, ইএসডিওর সহকারী কর্মসূচি সমন্বয়কারী শামীম হোসেন, প্রেমদ্বীপ প্রকল্পের সমন্বয়কারী কাজী সেরাজুল সালেকিন, আইনজীবী জাহিদ ইকবাল, আদিবাসী ছাত্র পরিষদের সভাপতি বিশুরাম মুরমু প্রমুখ বক্তব্য দেন।