মতবিনিময় সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরে খেলাধুলার উন্নয়ন, সমস্যা ও সম্ভাবনা বিষয়ে গতকাল শুক্রবার জেলা স্টেডিয়ামে মতবিনিময় সভা হয়েছে। এতে জাতীয় সংসদের হুইপ ও দিনাজপুর সদর আসনের সাংসদ ইকবালুর রহিম প্রধান অতিথি ছিলেন। সভায় জেলা প্রশাসক মীর খায়রুল আলম সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সমন্বয়ক (এসডিজি) আবুল কালাম আজাদ, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব কাজী আখতার উদ্দিন আহমেদ, জাতীয় ক্রীড়া পরিষদের সচিব অশোক কুমার বিশ্বাস, পুলিশ সুপার হামিদুল আলম ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের যুগ্ম সম্পাদক বাদল রায়। স্বাগত বক্তব্য দেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুব্রত মজুমদার ডলার। বক্তব্য দেন দিনাজপুর শিল্প ও বণিক সমিতির সভাপতি রেজা হুমায়ুন ফারুক চৌধুরী শামীম, প্রেসক্লাবের সভাপতি চিত্ত ঘোষ প্রমুখ।
দিনাজপুর অফিস