প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুরে জেলা পরিষদের হলরুমে গতকাল মঙ্গলবার নারী ও শিশু সুরক্ষা বিষয়ে মতবিনিময় সভা হয়েছে। সেন্টার ফর ডিজ-অ্যাবিলিটি ইন ডেভেলপমেন্টের (সিডিডি) সহযোগিতায় বেসরকারি উন্নয়ন সংস্থা আমরা কাজ করি (একেকে) এই সভার আয়োজন করে। এতে স্বাগত বক্তব্য দেন একেকের পরিচালক এম এ জলিল। একেকে পরিচালিত কমিটির সভাপতি নগেন্দ্রনাথ সরকারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আবদুর রশিদ। আরও বক্তব্য দেন জেলা মহিলাবিষয়ক কর্মকর্তা খন্দকার দৌলতানা আক্তার, স্বাস্থ্য ও শিক্ষা কর্মকর্তা আলমগীর ফকির, জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার মো. আলাউদ্দিন প্রমুখ।
ফরিদপুর অফিস