মতবিনিময় সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে গতকাল বৃহস্পতিবার স্থানীয় পূজা উদ্যাপন পরিষদ আয়োজিত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন ইউএনও ফিজনূর রহমান। সভায় লোহাগাড়া পূজা উদ্যাপন পরিষদের সভাপতি সুভাষ কান্তি নাথ লোহাগাড়ার ৯৭টি পূজামণ্ডপে আসন্ন শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে শেষ করতে প্রশাসনের সহযোগিতা কামনা করেন। এ সময় লোহাগাড়ার প্রতিটি পূজামণ্ডপের সভাপতি, সাধারণ সম্পাদকসহ পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।