মতবিনিময় সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুরের সরিষাবাড়ী উপজেলার আরডিএম মডেল পাইলট উচ্চবিদ্যালয় মিলনায়তনে গতকাল রোববার দুপুরে মতবিনিময় সভা হয়েছে। মাদক, বাল্যবিবাহ ও উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির জন্য কমিউনিটি পুলিশিং ফোরামের উদ্যোগে এ সভা হয়। এতে সভাপতিত্ব করেন সরিষাবাড়ী থানার ওসি মো. রেজাউল ইসলাম খান। প্রধান অতিথি ছিলেন জামালপুরের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (এএসপি) ইউনুছ আলী মিয়া।