মতবিনিময় সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সর্বত্র শিশুদের স্বার্থ রক্ষার লক্ষ্যে বার্ষিক সাধারণ সভা, কর্মপরিকল্পনাসহ শিশুর সুরক্ষা বাস্তবায়নে ভোলা প্রেসক্লাব মিলনায়তনে গতকাল রোববার ১১টায় জাতীয় শিশু সংগঠনের (এনসিটিএফ) নেতাদের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। প্ল্যান বাংলাদেশ ইন্টারন্যাশনাল, সেভ দ্য চিলড্রেন ও শিশু একাডেমী যৌথভাবে এ সভার আয়োজন করেছে। এনসিটিএফের ভোলা শাখার সভাপতি ইব্রাহিম অপুর সভাপতিত্বে বক্তব্য দেন ভোলা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মৃধা মোহাম্মদ মোজাহিদুল ইসলাম, দৈনিক আজকের ভোলার সম্পাদক মো. শওকাত হোসেন, ভোলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সমস-উল আলম মিঠু প্রমুখ।