মতবিনিময় সভা

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার পাটগ্রাম টি এন স্কুল অ্যান্ড কলেজের মিলনায়তনে গতকাল বুধবার মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়নে মতবিনিময় সভা হয়েছে। এতে পাটগ্রাম উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম কিবরিয়া সভাপতিত্ব করেন। বক্তব্য দেন জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবু আশরাফ নূর, উপজেলা পরিষদের চেয়ারম্যান রুহুল আমীন প্রমুখ। এতে উপজেলার ৩০টি মাধ্যমিক, নিম্ন মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার প্রধান শিক্ষকেরা উপস্থিত ছিলেন। পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি