মতবিনিময় সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষা মন্ত্রণালয়ের সাবেক সচিব এবং জাতীয় মজুরি ও উৎপাদনশীলতা কমিশন-২০১৫-এর চেয়ারম্যান মো. নজরুল ইসলাম খান বলেছেন, শিক্ষার ক্ষেত্রে উন্নয়ন ছাড়া ব্যক্তি ও সমাজের উন্নয়ন সম্ভব নয়। দিনাজপুরের চিরিরবন্দরের আমেনা-বাকী রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজে গতকাল শুক্রবার মতবিনিময় সভায় প্রধান আলোচকের বক্তব্যে তিনি এসব কথা বলেন। মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষা বিভাগের আয়োজনে এবি ফাউন্ডেশনের সহযোগিতায় ওই সভা হয়। এতে ইউএনও ফিরোজ মাহমুদ সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি ছিলেন ঢাকার ল্যাবএইডের অর্থোপেডিকস বিশেষজ্ঞ এম আমজাদ হোসেন, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সম্পাদক মনসুর আলী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মনজুরুল হক, উপজেলা শিক্ষা কর্মকর্তা জাকিরুল হাসান।