মতবিনিময় সভা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নীলফামারী শহরের পুরোনো বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত বেসরকারি সংস্থা ডেমক্রেসিওয়াচের মিলনায়তনে গতকাল মঙ্গলবার মতবিনিময় সভা হয়েছে। ডেমক্রেসিওয়াচের অপরাজিতা প্রকল্পের আয়োজিত ওই সভায় প্রধান অতিথি ছিলেন ইউএনও শেখ মুহাম্মদ বেলায়েত হোসেন। সভাপতিত্ব করেন জেলা নারী ফোরামের সভাপতি ও সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আরিফা সুলতানা। বক্তব্য দেন জেলা মহিলাবিষয়ক কর্মকর্তা নুরুন্নাহার শাহজাদী, সদর উপজেলা প্রকৌশলী সাইফুল ইসলাম প্রমুখ। মূল প্রবন্ধ পাঠ করেন ডেমক্রেসিওয়াচ নীলফামারীর আঞ্চলিক সমন্বয়কারী কামাল হোসেন শাহ ও শুভেচ্ছা বক্তব্য দেন কর্মসূচি কর্মকর্তা গোলাম কিবরিয়া।