মতবিনিময় সভা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাবনায় গরিব-অসহায় ব্যক্তিদের বিনা মূল্যে আইনি সেবা দেওয়া ও মানবাধিকার নিশ্চিত করার বিষয়ে গতকাল সোমবার এক মতবিনিময় সভা হয়েছে। পাবনা প্রেসক্লাব মিলনায়তনে বেসরকারি উন্নয়ন সংস্থা প্রতিশ্রুতি ও লাইট হাউস কনসোর্টিয়াম যৌথভাবে এর আয়োজন করে। প্রতিশ্রুতির পাবনা সভাপতি আবদুল মতীন খান এতে সভাপতিত্ব করেন। আরও বক্তব্য দেন পাবনা প্রেসক্লাবের সভাপতি শিবজিদ নাগ, প্রতিশ্রুতির নির্বাহী পরিচালক মমতা চাকলাদার প্রমুখ।