মতবিনিময় সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঞ্চগড়ে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সঙ্গে স্থানীয় সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার দুপুরে পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়ন চত্বরে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সীমান্ত সুরক্ষায় গণমাধ্যমকর্মীদের সহযোগিতা কামনা করেন বিজিবির ঠাকুরগাঁও সেক্টরের অধিনায়ক কর্নেল মো. ইকবাল হোসেন। তিনি সীমান্তের খবর নির্ভুলভাবে পরিবেশনের আহ্বান জানিয়ে বলেন, এ জন্য বিজিবি সব সময় গণমাধ্যমকর্মীদের সহযোগিতা করতে প্রস্তুত। সভায় পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।  পঞ্চগড় প্রতিনিধি