মতবিনিময় সভা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আসন্ন দুর্গাপূজায় সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার মন্দির-মণ্ডপগুলোর নিরাপত্তা ও সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মতবিনিময় সভা হয়েছে। গতকাল সোমবার সকালে থানা চত্বরে এ সভা হয়। সভাপতিত্ব করেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল ইসলাম বিশ্বাস। প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফিরোজ শাহ্। আরও বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল হাদী আলমাজী, সাধারণ সম্পাদক শরিফ-উল আলম খোন্দকার, উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি চন্দন কুমার সরকার, সাধারণ সম্পাদক পরিমল কুমার পোদ্দার প্রমুখ। সভায় প্রতিটি মন্দির-মণ্ডপ কমিটিকে পুলিশি নিরাপত্তার পাশাপাশি নিজেদের স্বেচ্ছাসেবক বাহিনী দিয়ে নিরাপত্তাবলয় গড়ে তোলার পরামর্শ দেওয়া হয়।