প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিক্ষার মানোউন্নয়নে এক মতবিনিময় সভা গতকাল রোববার রাজশাহীর বাগমারার ভবানীগঞ্জ কলেজে অনুষ্ঠিত হয়েছে। সকালে কলেজের সম্মেলনকক্ষে অধ্যক্ষ হাতেম আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত মহাপরিচালক সুলতান মাহমুদ। বিশেষ অতিথি ছিলেন প্রাথমিক শিক্ষার রাজশাহীর উপপরিচালক আবুল খায়ের, বাগমারার ইউএনও নাছরিন আক্তার, সহকারী কমিশনার (ভূমি) আলমগীর হোসেন ও সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম। সভায় কলেজের সব বিভাগে কর্মরত শিক্ষকেরা উপস্থিত ছিলেন। বাগমারা (রাজশাহী) প্রতিনিধি