মতবিনিময় সভা

শিক্ষার মানোউন্নয়নে এক মতবিনিময় সভা গতকাল রোববার রাজশাহীর বাগমারার ভবানীগঞ্জ কলেজে অনুষ্ঠিত হয়েছে। সকালে কলেজের সম্মেলনকক্ষে অধ্যক্ষ হাতেম আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত মহাপরিচালক সুলতান মাহমুদ। বিশেষ অতিথি ছিলেন প্রাথমিক শিক্ষার রাজশাহীর উপপরিচালক আবুল খায়ের, বাগমারার ইউএনও নাছরিন আক্তার, সহকারী কমিশনার (ভূমি) আলমগীর হোসেন ও সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম। সভায় কলেজের সব বিভাগে কর্মরত শিক্ষকেরা উপস্থিত ছিলেন।