মতবিনিময় সভা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘স্বচ্ছ ও জবাবদিহিমূলক স্থানীয় প্রশাসনের জন্য কার্যকর অংশগ্রহণ’ বিষয়ে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ প্রেসক্লাব সভাকক্ষে গত মঙ্গলবার এক সভা হয়েছে। ইউরোপীয় ইউনিয়ন (ইইউ), সিডা ও ডিয়াকোনিয়া বাংলাদেশের সহায়তায় মানবকল্যাণ পরিষদ (এমকেপি) এর আয়োজন করে। প্রধান অতিথি ছিলেন ব্রাসেলস থেকে আগত ইইউর ইভালুয়েশন কনসালট্যান্ট অ্যালেকজ্যান্দ্রা খুদোকোর্মফ। বিশেষ অতিথি ছিলেন ডিয়াকোনিয়া বাংলাদেশের কান্ট্রি ব্যবস্থাপক খোদেজা সুলতানা, প্রকল্প ব্যবস্থাপক মো. জাভেদ, প্রকল্প সমন্বয়ক নুরুন্নাহার খান, ভোমরাদহ ইউপি চেয়ারম্যান হিটলার হক। সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি মেহের এলাহী। এতে ১৬ সাংবাদিক, ইউপি ও ওয়াচ কমিটির সদস্য মিলে ৩০ জন অংশ নেন।