প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঝিনাইদহ অংকুর নাট্য একাডেমি মিলনায়তনে গত শুক্রবার রাতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠানের সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন এতে সভাপতিত্ব করেন। প্রধান অতিথি ছিলেন প্রিয়াংকা কালচারাল ইনস্টিটিউট বাংলাদেশ-এর চেয়ারম্যান সাইদুর রহমান। বিশেষ অতিথি ছিলেন ইনস্টিটিউটের শিক্ষক পান্না দত্ত ও নুরুজ্জামান, সাংবাদিক ফয়সাল আহমেদ, অংকুরের আজীবন সদস্য মসলেম উদ্দীন, দাতা সদস্য হায়দার আলী প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন জেলা ফিল্ম সোসাইটির সাধারণ সম্পাদক আশরাফুল আলম। অনুষ্ঠানে জেলার সাংস্কৃতিক অঙ্গনের উন্নয়ন ও কর্মীদের কর্মকাণ্ড নিয়ে বিশদ আলোচনা হয়।