মতবিনিময় সভা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে দেশের প্রথম বহুতল খাদ্যগুদাম উদ্বোধন করতে ২৬ ফেব্রুয়ারি সান্তাহার জংশন শহরে আসছেন। এদিন তিনি সান্তাহার স্টেডিয়ামে এক জনসভায় বক্তব্য দেবেন।
প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে গতকাল রোববার সকালে শহরের ফারিস্তা পার্কের মিলনায়তনে বিভিন্ন পেশা ও শ্রেণির মানুষের সঙ্গে আদমদীঘি উপজেলা আওয়ামী লীগ মতবিনিময় সভা করেছে। উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনছার আলি মৃধার সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য দেন সাইফুজ্জামান শেখর, মমতাজ উদ্দীন প্রমুখ।